৭নং ওয়ার্ডে'কে মডেল ও আধুনিক ওয়ার্ডে রুপান্তর করতে চান বিএনপি নেতা মোঃ নজরুল ইসলাম বিশ্বাস।
মো: আজাদ খান, চিতলমারী,বাগেরহাট।
চিতলমারী উপজেলার ৬নং চরবানিয়ারি ইউনিয়ানাধীন ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিশিষ্ট সমাজসেবক, সাবেক চিতলমারী উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক, ব্রহ্মগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য, চলমান চিতলমারী উপজেলা পুলিশিং কমিটির সদস্য ও ৭নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মো: নজরুল ইসলাম বিশ্বাস।
গত কয়েকদিন ধরে তিনি ৭নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।
স্থানীয় এলাকাবাসীর মতে' সৎ, ন্যায়পরায়ণ ও সমাজসেবকমূলক কাজের জন্য মো: নজরুল ইসলাম বিশ্বাসের জনপ্রিয়তা এখন তুঙ্গে।
সাধারণ মানুষ তাকে মেম্বার হিসেবে দেখতে চায়। মো: নজরুল ইসলাম বিশ্বাস মানুষের কাছে যেমন বিশ্বস্ত তেমনি আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদেও ব্যাপক সাড়া ফেলেছেন।
জনতার ভাষ্য :-
মো: নজরুল ইসলাম বিশ্বাস সব সময় মানুষের পাশে ছিল আছে এবং থাকবে। তিনি একজন পরিশ্রমী ও সাধারণ জনগনের নেতা। আমরা চাই তিনি মেম্বার হন।
জনপ্রিয়তার কারন:-
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান।
উন্নয়ন ও মানুষের কল্যানে কাজ করার অভিজ্ঞতা।
সব শ্রেনী-পেশার মানুষের কাছেই সমানভাবে আবেদনময়ী।
প্রাথীর কিছু কথা:-
আমি মো: নজরুল ইসলাম বিশ্বাস, পিতা মরহুম নূর মোহাম্মদ বিশ্বাস, খড়মখালি ৭নং ওয়ার্ডের বাসিন্দা। জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে ৭নং ওয়ার্ড'কে ইনশাল্লাহ উন্নয়নের নতুন দিগন্ত সৃষ্টি করবো।