ডিজাইন: ইমেজ চালু
সোমবার ০৫ অক্টোবর ২০২৬

দৈনিক সময়কাল

বগুড়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা


বগুড়ায় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা।

মোঃ শামছুল আলম লিটন উত্তরবঙ্গ ব্যুরো: বগুড়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকিরকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। তার দায়িত্ব গ্রহণ উপলক্ষে সোমবার (১৬ মার্চ) দুপুর ২টায় বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।জেলা পরিষদ বগুড়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। এতে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বগুড়া জেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নিয়ে তাকে শুভেচ্ছা জানান।উপস্থিত বক্তারা বলেন, জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা পরিষদের প্রশাসকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেলার জনকল্যাণমূলক কাজগুলো আরও এগিয়ে নেওয়া সম্ভব বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।সংবর্ধনার জবাবে নবনিযুক্ত প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির বলেন, জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চান। এ লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং

সম্মিলিত প্রচেষ্টায় বগুড়ার অগ্রযাত্রা আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।