সুশাসন ও পরিবর্তনের ডাক : চেয়ারম্যান পদে আলোচনায় সরদার মোক্তার হোসেন। 

মো: আজাদ খান, চিতলমারী। 

বাগেরহাটের চিতলমারী ৫নং সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের আলোচনায় এগিয়ে রয়েছেন সাবেক বার বার নির্বাচিত ওয়ার্ড সদস্য ও বর্তমান ৫ নং সদর ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারন সম্পাদক সরদার মোক্তার হোসেন। দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা, দুঃসময়ে দলের পাশে থাকা এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগের কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি পরিচিত মুখ।

দলের কঠিন সময়ে চেয়ারম্যান পদপ্রার্থী সরদার মোক্তার হোসেন মাঠে ছিলেন। সে সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি সংকটাপন্ন এবং মৃত্যুঝুঁকি মেনে নিয়ে প্রতিকূল মুহূর্তেও তিনি রাজনীতির মাঠ থেকে সরে যাননি। সকল পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের পাশে থেকে তিনি রাজপথে সক্রিয় ছিলেন।

দলের দুঃসময়ে আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, চাপ, বাধা ও প্রতিকূলতার মধ্যেও তিনি সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন—এমনটাই তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহযাত্রী ও স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য।

শুধু রাজনীতি নয়, এলাকার অসহায়, দরিদ্র ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্যও সরদার মোক্তার হোসেন স্থানীয়ভাবে পরিচিত। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে চলা এবং বিপদে মানুষের পাশে থাকার কারণে তাঁর সঙ্গে রয়েছে দীর্ঘদিনের ব্যক্তিগত ও সামাজিক সম্পর্ক।

দীর্ঘ রাজনৈতিক পথচলা, ত্যাগ, প্রতিকূল সময়ে মাঠে থাকা এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততাই এখন তাঁর রাজনৈতিক পরিচয়ের অন্যতম ভিত্তি।

চিতলমারী সদর ইউনিয়নের মানুষের মুখে তাই ঘুরে ফিরে উচ্চারিত হচ্ছে একটি নাম— সরদার মোক্তার হোসেন।