ডিজাইন: ইমেজ বন্ধ
বুধবার ১০ জুন ২০২৬

দৈনিক সময়কাল

গফরগাঁও রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ


নিজস্ব প্রতিবেদন
ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর থেকে গফরগাঁও রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। গফরগাঁও রেল স্টেশন সংলগ্ন আনুমানিক ৬৫/৭০ টি অবৈধ স্থাপনা ভেঙ্গে উচ্ছেদ করে দেওয়া হয়েছে।উচ্ছেদ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট(উপসচিব) ও বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা, ঢাকা জনাব শিমুল কুমার সাহা।অভিযান কার্যক্রমে উপস্থিত থেকে বিশেষ দায়িত্ব পালন করেন  ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি জনাব আক্তার হোসেন ও বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিআই সিরাজুল ইসলাম সহ সংগীয় জিআরপি আরএনবি ফোর্স।এছাড়া গফরগাঁও থানা পুলিশ ও সেনাবাহিনীর টহল টিমকে কার্যক্রমে অংশ নিতে দেখা যায়। রেলওয়ে থানার ওসি ও সিআই,আরএনবি'র বরাতে জানা যায় উচ্ছেদ কার্যক্রমে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই!এধরণের অভিযানে উৎসুক জনতা পজিটিভ মন্তব্য করেছেন বলে ।অভিযানকালে সেনাবাহিনীর সদস্য, রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা শিমুল কুমার সাহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

হঠাৎ করে উচ্ছেদ অভিযান পরিচালিত হওয়ায় কয়েকজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করেন। অভিযানে রেলওয়ের জায়গায় গড়ে ওঠা প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা শিমুল কুমার সাহা জানান, দীর্ঘদিন ধরে গফরগাঁও রেল লাইনের পার্শ্ববর্তী এলাকায় রেলওয়ের মূল্যবান জমি দখল করে কিছু ব্যক্তি অবৈধভাবে দোকান ও বিভিন্ন স্থাপনা গড়ে তুলে ব্যবসা-বাণিজ্য চালিয়ে আসছিলেন। রেলওয়ের সম্পত্তি দখলমুক্ত করতে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।