আকাশ চন্দ্র সরকার জামালপুর জেলা প্রতিনিধি,  সময়ের সাথে প্রতিদিন 

ইতিপূর্বে এই ঘুষখোর নায়েব আলাল উদ্দিন দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের দায়ীত্বে থাকাকালীন সময়ে ভূমিহীনদের মাঝে ঘর দেওয়ার নাম করে অসহায় মানূষদের নিকট হতে ৩০ হাজার টাকা নেওয়ার কারনে হাতীভাঙ্গা এলাকাবাসী এই ঘুসখোর নায়েনকে কয়েক ঘন্টা আবদ্ধ করে রাখার পর দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক নায়েব আলাল উদ্দিনকে উদ্ধার করা হয় বলে সূত্রে জানা যায় । জামালপুরের মেলান্দহ উপজেলার ইউনিয়ন ভূমি অফিসে বেপক ঘোষ বাণিজ্য অভিযোগ । জামালপুর হতে বিশেষ প্রতিনিধি = জামালপুর জেলা মেলান্দহ উপজেলার ১ নং দুরমুঠ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মোঃ আলাল উদ্দিনের বিরুদ্ধে ঘোষ বাণিজ্যের অভিযোগ পাওয়া যায় । স্হানীয় সূত্রে - ভোগান্তির শিকার এলাকাবাসীর লিখিত অভিযোগে জানা যায় জমি খারিজ বাবদ যেখানে প্রতি খারিজে সরকারি নিতিমালা অনুযায়ী - ১১৫০+২০ = ১১৭০ টাকা লাগে, সেখানে নিচ্ছে প্রতি খারিজ বাবদ ১৫ হাজার টাকা হতে ৫০ হাজার টাকা পর্যন্ত। অভিযোগকারীগণ জানায় আমরা দুর্নীতিবাজ নায়েব মোঃ আলাল উদ্দিনের বিরুদ্ধে মাননীয় জেলা প্রশাসক জামালপুর বরাবর লিখিত অভিযোগপত্র দাখিল করি, দাখিলকৃত অভিযোগপত্রে অনুলিপি প্রেরণ করেনঃ- ১। অতিরিক্ত জেলা প্রশাসক জামালপুর । ২। এনএসআই জামালপুর। ৩। উপজেলা নির্বাহী অফিসার মেলান্দহ, জামালপুর । ৪। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেলান্দহ- জামালপুর । ৫। জামালপুর জেলা প্রেসক্লাব । ৬। বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখা ।